
Promise School Hobbycamp
জিরো টু স্টেজ মাস্টারি - Zero to Stage Mastery
Starting price
৳5,000
Duration
3 Month
Start Date
Sep 17, 2026
Routine
Sat - 9 PM, Thu - 9 PM
Seats Left
25 Seats
Instructors

সুজিত মোস্তফা
বরেণ্য সঙ্গীত শিল্পী
এই গুণী শিল্পী স্বরক্ষেপন, স্বরলিপি ও শুদ্ধ সুরের প্রয়োগে দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ করবেন কণ্ঠসাধনার যাত্রা। হবি ক্যাম্পের Zero to Stage Mastering Program-এ কণ্ঠশীলন প্রশিক্ষণে থাকবেন বরেণ্য সঙ্গীত শিল্পী সুজিত মোস্তফা।

চন্দনা সেনগুপ্তা
আবৃত্তিশিল্পী
বাচিকশিল্পী চন্দনা সেনগুপ্তার আবৃত্তির ভিত্তি গড়ে উঠেছে কিংবদন্তি শিমুল মুস্তাফা ও রবি শঙ্কর মৈত্রীর দিকনির্দেশনায়। সাবেক কর্পোরেট এক্সিকিউটিভ চন্দনা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী, আবৃত্তিবাংলার সদস্য

মাসুম আজিজুল বাসার
আবৃত্তিশিল্পী
মাসুম আজিজুল বাসার প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক । পেশায় ব্যবসায়ী হলেও বাচিকশিল্প প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি৷ তাঁরই নেতৃত্বে ত্রিলোক বাচিক পাঠশালা আজ সর্বজন বিদিত একটি প্রতিষ্ঠান।

সুবিদিতা চন্দ সোনালী
আবৃত্তি ও নাট্যশিল্পী
বাচিকশিল্প সংগঠন ‘বাকশিল্পাঙ্গন’-এর প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া তুলিকা কালচারাল সেন্টার-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আবৃত্তি প্রশিক্ষক হিসেবে নতুন প্রজন্মকে পাঠদান ও সাংস্কৃতিক চর্চায় নিয়মিত অবদান রাখছেন।

রূপশ্রী চক্রবর্তী
স্বনামধন্য আবৃত্তিশিল্পী
সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপক, নৃত্যশিল্পী ও প্রশিক্ষক। অনুষ্ঠান ব্যবস্থাপনা সংস্থা 'শিল্পবাংলা'র নির্বাহী প্রধান এবং 'শিল্পবাংলা শিশু নাট্যদল'-এর প্রযোজনা অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

শোয়াইব আহমদ
কণ্ঠশিল্পী | আবৃত্তিশিল্পী
অনুষ্ঠান ও সংবাদ উপস্থাপক (বাংলাদেশ বেতার) | রেডিও জকি (৯৬.৪ স্পাইস এফএম) | আবৃত্তি ও উপস্থাপনা দক্ষতার প্রশিক্ষক

সৈয়দ ফয়সল আহমদ
আবৃত্তিশিল্পী
সৈয়দ ফয়সল আহমদ বাংলাদেশের একজন প্রখ্যাত আবৃত্তিশিল্পী, নির্দেশক । ‘শ্রুতিঘর’ আবৃত্তি সংগঠনের সাথে যুক্ত এই শিল্পী শিশুদের আবৃত্তি শিক্ষায়তন ‘ইচ্ছামতী’ পরিচালনা করছেন।